গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কায়রোতে হামাস প্রতিনিধিরা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে রবিবার (২৩ নভেম্বর) হামাসের একটি প্রতিনিধিদল কায়রো গেছেন। মিসর
নিরাপত্তাবাহিনীর এক সদস্য এবং এক হামাস কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই হামাস সদস্য বলেন, ইসরায়েলের বারংবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের বিষয়টি প্রতিনিধিরা তুলে ধরবেন। মিশর ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের আলোকে গতমাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, প্রথম থেকেই চুক্তিটি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। দুপক্ষই নিয়মিত পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code