গাজা ছেড়ে থাকার কষ্টের কথা বললেন ফিলিস্তিনি ফুটবলার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: মাহমুদ ওয়াদি—ফিলিস্তিনের তারকা ফুটবলার। ফিলিস্তিনের জাতীয় দলে খেলেন তিনি। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে মাহমুদের বাড়ি। গত ৭ অক্টোবর গাজায় যখন ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে, তখন মিসরের কায়রোয় ছিলেন। সেখানে ২৯ বছর বয়সী এ ফুটবলারের আঘাত (ইনজুরি) থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছিল।

Manual7 Ad Code

গাজায় নির্বিচার হামলার পাঁচ মাস পেরিয়ে গেছে। পুরো সময় বেশ উদ্বেগে কেটেছে মাহমুদের। খান ইউনিসে থাকা স্বজন-বন্ধুদের খোঁজখবর জানতে উদ্‌গ্রীব হয়ে থাকেন তিনি।

মাহমুদের এর আগে তিনবার (২০০৮, ২০১২ ও ২০১৪ সালে) ইসরায়েলি অভিযানের অভিজ্ঞতা রয়েছে। প্রতিবারই প্রাণের ভয়ে রাতের পর রাত নির্ঘুম কেটেছে। সেই দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে মাহমুদকে।

Manual1 Ad Code

এখন কায়রোয় থাকছেন মাহমুদ। খেলছেন মিসরের প্রিমিয়ার লিগে। গত বছর কাতারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে ফিলিস্তিনের হয়ে খেলেছেন তিনি। ওই টুর্নামেন্টে রাউন্ড-অব-১৬-তে হারলেও ফিলিস্তিনি দল তুমুল সমর্থন পেয়েছিল।

নিজের শৈশব, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে বেড়ে ওঠা, ফুটবল খেলাসহ নানা বিষয়ে আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন মাহমুদ ওয়াদি। সেখানে স্বাভাবিকভাবে উঠে এসেছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ—

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code