গাজীপুরে সন্তানের গলা কেটে মায়ের আত্মহত্যার চেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সন্তান ও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুরের মির্জাপুর মনিপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

আহত ছেলের নাম মো. রানা (৮)। আর মায়ের নাম মোছা. হালিমা খাতুন (৩০)। ছেলেকে পঙ্গু হাসপাতালে, আর মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুর থেকে মা এবং সন্তান গলা কাটা অবস্থায় এসেছে। আমরা জানতে পেরেছি সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেন হালিমা। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

Manual3 Ad Code

জানা গেছে, আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার আলমনগর গ্রামে। তারা গাজীপুরের তালতলা এলাকায় একটি বাসায় থাকেন।

হালিমার স্বামী রেজাউল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই পোশাক করাখানায় চাকরি করি। রাতে আমি করাখানায় ছিলাম। এসময় আমার সহকর্মী ফোনে জানান, কে যেন ছেলের গলা ও হাত-পা কেটে দিয়েছে। পরে আমি দ্রুত করাখানা থেকে বাসায় যাওয়ার পথে রাস্তায় দেখতে পাই, ছেলেকে রক্তাক্ত অবস্থায় আমার সহকর্মী নিয়ে আসছে।

Manual2 Ad Code

প্রথমে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

রেজাউল ইসলাম জানান, ছেলে তাকে বলেছে, ‘মা রান্নাঘর থেকে বটি নিয়ে এসে আমার গলা ও হাতে কোপায়। পরে মা নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।’

Manual3 Ad Code

কেন তার স্ত্রী এই কাজ করলেন এ বিষয়ে কিছুই বলতে পারেননি রেজাউল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code