কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবাসহ আটক ৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিসান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান শনিবার দুপুরে চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা সহ ৮ জন আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ২লাখ ৩০হাজার টাকা, ১টি মোটরসাইকেল ও একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। পটুয়াখালীর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন শনিবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। র‌্যাব কর্মকর্তা জানান,আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ মে দুপুর আনুমানিক ১২ টার সময় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিসান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ হাজার পিছ ইয়াবা সহ ৮ মাদক কারবারী কে আটক করে। আটককৃতরা হল মো.বাবুল মৃধা (৪৫), হাসিনা (২২), মো. ইউসুফ আলী (২৭), মো. সালাম (২৭), মো. নূর আলম (২৬), মো. ইউছুপ (২৬), শাহজাদা (২৪), মো. জামাল (২৪)। এসময় আটককৃতদের কাছ থেকে একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় ধৃত আসামী বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। মাদক ব্যবসায়ী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদের ইয়াবাসহ কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code