কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস পুজা সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) :
বৈষ্মিক করোনা পরিস্থিতি থেকে মানব জাতির মুক্তি এবং জগতিক পাপ-তাপ এবং কলঙ্ক থেকে পরিত্রানের আশায় সনাতন ধর্মাবলম্বিদের ঐতিহাসিক রাস পুজা ও পুণ্য¯œান সম্পন্ন হয়েছে। দাপর যুগে হিংসা হানাহানি বন্ধে শান্তি প্রতিষ্ঠায় স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ আবির্ভূত হন এই ধরাধামে। পাপমোচন করার জন্য এবং মানুষ মানুষের ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার ঐকান্তিক প্রচেষ্টার প্রয়াস স্বরূপ ভগবান শ্রী কৃষ্ণ শ্রী রাধীকাকে নিয়ে বৃন্দাবনের তমাল ও কদমকুঞ্জে যে নিষ্কাম প্রেমের উপাখ্যান রচনা করেছিল, শত শত বছর ধরে সেটাই এখন রাধা কৃষ্ণের রাসলীলা বা রাসপূজা হিসেব পালিত হয়ে আসছে। পাপতাপ মুছে পবিত্র হওয়ার ব্রতনিয়ে গঙ্গা¯œান রাস পুজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসনের কার্যক্রম ছিলো ব্যাপক।
দুই দিন আগ থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুধর্মাবলম্বী নারী-পুরুষের আগমন ঘটে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। স্বাস্থ্যবিধি মেনে রবিবার সন্ধ্যা আরতির মাধ্যমে রাস পুজার কার্যক্রম শুরু হয়। রাস পুজার আনুষ্ঠানিক উদ্বোধন মাধ্যমে,নামকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান চলে আজ সোমবার ভোর পর্যন্ত। কলাপাড়া কুয়াকাটা মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা স্থাপন করে পুজা অর্চনা এবং অঞ্জলী প্রদান করেন ভক্তরা।ভোর থেকে দুপুর পর্যন্ত চলে সমুদ্রে পূণ্য¯œান। রাস পুজা এবং পূণ্য ¯œান নির্বিঘœ করতে র‌্যাব,পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে ছিল ব্যাপক প্রস্তুতি।
তবে কোন প্রকার জানান না দিয়ে মেলা বন্ধ করায় চরম বিপদে পরতে হয়েছে দুর থেকে আগত ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

কুয়াকাটা শ্রী শ্রী রাধাবৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম সেবায়িত ওম চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের কারনে এ বছর রাস পুজায় পুণ্যার্থীরা কম এসেছে। তবে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এ বছরও সমুদ্র ¯œানের মধ্যে রাস মেলা শেষ করতে পেরেছে।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাবৃষ্ণ মন্দির কমিটির সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার বলেন, করোনা থেকে মানব জাতির মুক্তি এবং জগতিক পাপ-তাপ এবং কলঙ্ক থেকে পরিত্রানের আশায় সনাতন ধর্মাবলম্বিদের ঐতিহাসিক রাস পুজা ও পুণ্য¯œান করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code