শার্শায় ১০৪০ কেজি চন্দন কাঠ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

বেনাপোল প্রতিনিধি
শার্শার নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা থেকে ১ হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ চন্দন কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি ।

Manual4 Ad Code

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠের একটি চালান নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা দিয়ে যশোরে নেওয়ার জন্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে কয়েকজন চোরাকারবারি চন্দন কাঠের চালানটি ফেলে পালিয়ে যায়। এ সময় ওই কাঠগুলো ক্যাম্পে নিয়ে পরিমাপ করে ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৬ আড়াই লাখ টাকা।

Manual3 Ad Code

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code