বেনাপোলে ফেনসিডিল সহ পাচারকারী আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল আমিন (২২) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক  আল আমিন শার্শার আন্দোপোতা গ্রামের মাযহার মোড়ের ছেলে।

Manual4 Ad Code

 

বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার মিজানুর রহমান ফেনসিডিল সহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে । সাথে শার্শার পারুইঘুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দূর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান আলী (২৭) নামে দুইজন পলাতক আসামি করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

শুক্রবার (০৯ অক্টোবর ) সকাল ১০ টার সময় আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে আল আমিনকে আটক করা হয়।

Manual1 Ad Code

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেলিম রেজা জানায়, একজন মাদক পাচারকারী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে যশোরের যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে আটক করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code