জামালপুর ইয়াবাসহ আটক ১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

জামালপুর সংবাদদাতা :
জামালপুরে প্রায় ৪শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। ১৭ জুন দিবাগত রাত ১১টার দিকে ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ, বাঘারচর বিওপি’র নায়েক মোঃ ইমরান আলী এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল দেওয়ানগঞ্জের বাঘারচর এমপিপাড়ায় অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ বাঘারচর সরকারপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (৪০)কে আটক করা হয়। এ সময় তার কাছে একটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মুল্য ১,১৫,০০০/- টাকা। আটককৃতকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code