ধোবাউড়ায় সেচ্চায় লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ) :
করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সেচ্ছায় লকডাউন করা হয়েছে কয়েকটি গ্রাম। ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান তার ফেইসবুক ওয়ালে লকডাউনের বিষয়ে একটি পোষ্ট দিলে এ বিষয়ে ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ আলোচনা করে লকডাউনের ব্যবস্থা করেছেন। এতে অন্যান্য এলাকা থেকে যেমন কেউ প্রবেশ করতে পারছেনা তেমনি অপ্রয়োজনে কেউ বাহিরে বের হতে পারছেনা। গ্রামে প্রবেশের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, কোথাও কোথাও প্ল্যাকার্ডের মাধ্যমে লকডাউন লিখে রাখা হয়েছে। এছাড়াও প্রবেশ পথে একজন দায়িত্বপ্রাপ্ত লোক রাখা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় মঙ্গলবার বিকালে প্রথমে উপজেলার দুধনই গ্রামে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলোচনা করে সেচ্ছায় লকডাউন করেছে দুধনই সচেতন ছাত্র সমাজ। এরপর সন্ধ্যায় ঘোঁষগাও বাজার লকডাউন ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান শামসুল হক।পোড়াকান্দুলিয়া শাহপাড়া লকডাউন করেন সচেতন ছাত্র সমাজ।গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান পুরো ইউনিয়নের বিভিন্ন রাস্তায় লাল পতাকা টানিয়ে লকডাউন করেন।করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান উপজেলার প্রত্যেকটি কাঁচা বাজার খোলা মাঠে বসার ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান যারা সেচ্ছায় লকডাউন করছে এটা অবশ্যই ভাল উদ্যোগ,যেকোনভাবে সবাইকে ঘরে ফেরাতে হবে,আমরা অসহায়দের ঘরে ত্রানের ব্যবস্থা করব।উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান মানুষকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে আমি সার্বক্ষনিক মাঠে রয়েছি,প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যহ রেখেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code