বন্যা করোনা আম্ফান মোকাবেলায় শেখ হাসিনা মানুষের পাশের্^ দাঁড়িয়েছেন -বেগম মতিয়া চৌধুরী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নালিতাবাড়ী (শেরপুর) :
বন্যা, করোনা, আম্ফান মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসের সাথে মানুষের পাশের্^ দাঁড়িয়েছেন। অতীতেও বন্যা হয়েছে। বর্তমানেও বন্যা হচ্ছে। আরো সরকারের সামনে আছে। এভাবে দেওয়ার পর দেওয়া চেয়ারম্যানরাও বলে তারা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। এভাবে চালে, টাকায় পয়সায় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এভাবে কোনো দেশে কেউ দেয়না। এমনকি সরকারী কর্মকর্তা, মুদি দোকানদার সবাইকে শ্রেণি পেশা সকল মানুষকে প্রধানমন্ত্রী একের পর এক প্রনোদনা দিচ্ছেন, সহায়তা দিচ্ছেন। আর বইপত্রতো বিনা পয়সায় দিচ্ছেন। আর পড়াশোনার স্কুল কলেজের উন্নতি সহ সব কিছু মিলিয়ে তার দেওয়ার মন। তিনি বঙ্গবন্ধুর কন্যা বলেই তার এই মন আছে। অন্য কারও এমন মন ছিলনা এবং কোনো দিনই এমন নেতা পাওয়া যায় না। এমন নেতা ইতিহাসে ক্ষণে ক্ষণে আসে। বাংলাদেশ জাতীয় সংসদ কৃষিমন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, নকলা-নালিতাবাড়ীর এমপি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী ঈদ সামগ্রী হিসেবে গরিব ও দুস্থ মহিলাদের মাঝে শাড়ী ও অন্যান্যদের মাঝে শার্ট এবং মাস্ক বিতরণকালে রোববার সকালে রামচন্দ্রকুড়া এবং বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

Manual7 Ad Code

মতিয়া চৌধুরী আরো বলেন, অতীতেও অনেক বালা মুছিবত এই দেশে আসছে। কিন্তু শেখ হাসিনার মতো এভাবে মানুষের পাশের্^ কেউ দাঁড়ায়নি। তাঁর অনুসারী হিসেবে তিনি বলেন- বালা মুছিবত দিয়ে আল্লাহ মানুষের ঈমানের পরীক্ষা করেন। তিনি বিশ^াসের সাথে বলেন,যতো মুশকিল ততো আছান । তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকলের পাশের্^ আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে নেতা কর্মীদের আশ^স্থ্য করেন। সকলের কাছে দোয়া চান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যাতে আল্লাহ তায়ালা হায়াত দান করেন এবং তিনি যেন মানুষের সেবা করতে পারেন।
জানা গেছে, মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, কাকরকান্দি, নালিতাবাড়ী, রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নে ২৬ জুলাই, রোববার এক হাজার শাড়ী, পাঁচশ’ শার্ট এবং পাঁচশ’ মাস্ক বিতরণ করেছেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম(পিপিএম), সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভ’মি) সঞ্চিতা বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক-ওয়াজকুরুনী, শহিদ উল্লাহ তালুকদার মুকুল, সাংগঠনিক সম্পাদক-আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, আসমত আরা আসমা, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার,সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, সাবেক কৃষকলীগ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম প্রমুখ। তাছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code