গৌরীপুরে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের পাশে ডাঃ মুকতাদির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ একেএমএ মুকতাদিরের উদ্যোগে কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার (৯মে) বোকাইনগরে নয়াপাড়ায় ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে ২৬০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জাতীয় সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল ও ছোলা।
ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ খান সাগরের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, ডাঃ মঞ্জুরুল হাসান, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, আরিফ হোসেন, সাংবাদিক বেগ ফারুক আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code