টিকা না নেওয়াদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য জারি থাকা করোনাভাইরাসের বিধি-নিষেধ প্রত্যাহার করছে সিঙ্গাপুর। সোমবার থেকে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে এবং টিকা না নেওয়া ব্যক্তিদের সুরক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হতে পারেও বলে জানিয়েছে দেশটি।
রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং বলেছেন, সোমবার টিকা-পৃথকীকরণ ব্যবস্থা (ভিডিএস) পুরোপুরি তুলে নেওয়া হবে। তিনি বলেছেন, এই ধরনের বিধিনিষেধ জনাকীর্ণ এলাকায় টিকাহীনদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছিল। তবে এখন ব্যাপক পরিসরে কোভিড-১৯ বিধি-নিষেধের প্রয়োজনীয়তা না থাকায় সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code