তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যুতে শক্তির ব্যবহার ত্যাগ করবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বেইজিং। রবিবার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসের বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। এদিন তাইওয়ান, কোভিড নীতিসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন তিনি।
এদিন শি জিনপিং বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রচেষ্টা চালিয়ে যাবো। তবে তাইওয়ানের ক্ষেত্রে কখনই শক্তির ব্যবহার পরিত্যাগের প্রতিশ্রুতি দেবো না। এমনকি আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার বিকল্প ব্যবস্থা রাখি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code