টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ কক্সবাজার টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।

আটক রোহিঙ্গার নাম মো. ইউনুছ (২৮)। তিনি ব্লক আই, শেড. ৫৫৩/০৩-০৪, এমআরসি ৫০২৪১, নয়াপাড়া রেজি. ক্যাম্পের সৈয়দ আহাম্মদের ছেলে।

Manual7 Ad Code

রাতে ১৬- এপিবিএন ক্যাম্পের এএসপি মো. তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

১৬ এপিবিএন গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মো. ইউনুছকে আটক করা হয়। এ সময় আসামির হেফাজতে থাকা একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়।

এছাড়াও ওই রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ আইনশৃংখলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Manual1 Ad Code

পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code