গুগল মিটে আসছে নতুন সুবিধা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: এ বছরের শেষ দিকে বা আগামী বছর থেকে জুমসহ একাধিক প্ল্যাটফর্মে যৌথভাবে চলবে গুগল মিট। সম্প্রতি এক ব্লগপোস্টে টেক জায়ান্ট গুগল এমনই ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়েছে, সরাসরি বা কোড শেয়ারের মাধ্যমে জুম ও গুগল মিটে একইসঙ্গে মিটিং পরিচালনা করা যাবে। অর্থাৎ দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা একইসঙ্গে লাইভ মিটিং পরিচালনা করতে পারবেন।
শুরুতে গুগল ক্রম ওএস ভিত্তিক ডিভাইসে মিট ও জুম এই সুবিধা পাবে। পরবর্তীতে অন্যসব ডিভাইসেও এই সুবিধা চালু করা হবে।

Manual3 Ad Code

মূলত হাইব্রিড ওয়ার্কপ্লেস বা এমন সব প্রতিষ্ঠান, যেখানে এতদিন একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে মিটিং পরিচালনা করা সম্ভব হতো না। তারা এখন সহজেই গুগল মিট থেকেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই জুমের মিটিংয়ে জয়েন করতে পারবেন।

মূলত দুই প্ল্যাটফর্মের চলমান ভিডিও কনফারেন্স থেকেই একে অপরকে ইনভাইট করতে পারবেন। টেক বিশেষজ্ঞদের ধারণা এই ফিচারটি চালু হলে সবচেয়ে বেশি সুবিধা হবে ব্যবহারকারীদেরই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code