বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা ডটকম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

২০২২ সালের ১ মে বন্ধ হয়ে যাবে অ্যালেক্সা ডটকম।

Manual4 Ad Code

এ বিষয়ে অ্যালেক্সার ওয়েবসাইটে বলা হয়, ২৫ বছর আগে অ্যালেক্সা ইন্টারনেটের যাত্রা শুরু। যাত্রার দুই দশক পর কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যালেক্সা ডটকম। ২০২২ সালের ১ মে থেকে বন্ধ হয়ে যাবে এ সেবা। আমাদের কন্টেন্ট রিসার্চ, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ ও কিওয়ার্ড রিসার্চের সুযোগ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।

Manual6 Ad Code

এর পর ওয়েবসাইটে নতুন সাবস্ক্রিপশন সংক্রান্ত বেশকিছুর উত্তর দিয়েছে অ্যালেক্সা।

 

 

সেখানে বলা হয়, ৮ ডিসেম্বর থেকে নতুন সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান গ্রাহকরা এ অ্যালেক্সা ডটকমের সেবা পাবেন ২০২২ সালের ১ মে পর্যন্ত। এর পর থেকে কোনো গ্রাহক অ্যালেক্সায় ঢুকতে পারবেন না।

Manual4 Ad Code

ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম জানায়, যদি কেউ চান তবে অ্যালেক্সা ডটকমে তার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

Manual4 Ad Code

অ্যালেক্সা ডটকমে সর্বশেষ বিল দেওয়ার তারিখ ২০২২ সালের ১ এপ্রিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code