স্মার্ট চশমার পরীক্ষা শুরু করছে গুগল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গুগল চশমার প্রায় ১০ বছর পর আবারও জনপরিসরে স্মার্ট চশমা নিয়ে আসছে গুগল। এ বছরের মে মাসে গুগলের আইও কনফারেন্সে স্মার্ট চশমার প্রটোটাইপ (নমুনা সংস্করণ) উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এই প্রটোটাইপের পরীক্ষা আগামী মাস থেকে শুরু করা হবে বলে জানিয়েছে গুগল। এ সম্পর্কে এক বার্তায় গুগল জানায়, আগামী মাস থেকে স্মার্ট গ্লাসের পরীক্ষা শুরুর পরিকল্পনা করেছি আমরা। মানুষের দৈনন্দিন জীবনে এই ডিভাইস কীভাবে সাহায্য করবে তা এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো। নির্দিষ্ট কিছু অংশগ্রহণকারীর মধ্যে গুগলের স্মার্ট চশমার পরীক্ষা চালানো হবে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুযায়ী, এখন গুগলের কর্মী এবং বাইরের বিশ্বস্ত কিছু ব্যবহারকারীর মাঝে পরীক্ষাটি চালানো হবে। এই স্মার্ট চশমা দেখতে প্রচলিত চশমার মতোই। এতে থাকবে ইন-লেন্স ডিসপ্লে এবং অডিও ও ভিডিও সেন্সর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code