দেশে আসছে টাইটানের লাইফস্টাইল ব্র্যান্ড ফাস্টট্র্যাকের স্মার্ট অডিও

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: জনপ্রিয় ফ্যাশন এক্সেসরিজ তথা ঘড়ি, জুয়েলারি, চশমা নির্মাতা প্রতিষ্ঠান টাইটানের লাইফস্টাইল ব্র্যান্ড ফাস্টট্র্যাক এবার অফিসিয়ালি বাংলাদেশে আসছে। নিয়ে আসছে ফাস্টট্র্যাক অডিও প্রোডাক্ট। দেশের প্রযুক্তি বাজারে এমন গুঞ্জন চাউর হয়েছে কিছুদিন হলো। বাংলাদেশে ইতিমধ্যে ফাস্টট্র্যাকের বিভিন্ন ধরণের যেমন ঘড়ি, স্মার্ট ঘড়ি, সানগ্লাস ইত্যাদি পণ্য পাওয়া যায়, এবার বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ফাস্টট্র্যাকের স্মার্ট অডিও প্রোডাক্ট।

Manual6 Ad Code

মূলত ঘড়ি দিয়ে সবাই টাইটানকে চিনলেও প্রতিষ্ঠানটি তাদের পণ্যের পরিসর বাড়াচ্ছে। এ ধারাবাহিকতায় স্মার্ট ব্যান্ড এবং অডিও জগতের (ওয়্যারলেস অডিও-ওয়্যারলেস হেডফোন, ট্রু-ওয়্যারলেস ইয়ারবাডস, নেকব্যান্ড) আনুষঙ্গিক যন্ত্রের বাজারেও প্রবেশ করেছে তারা। সম্প্রতি তরুণদের জন্য বেশ কিছু নতুন পণ্য বাজারে এনেছে ফাস্টট্র্যাক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code