

ডেস্ক নিউজ, ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেতু এবং সেতু এলাকায় মানসম্মত মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। মোবাইল ফোন অপারেটরগুলোর গৃহীত পদক্ষেপ ও নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য তিনি ওই এলাকায় যান। এ সময় বিটিআরসির চেয়ারম্যান মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১ এর কাছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক যৌথভাবে স্থাপিত একটি স্থায়ী সাইট এবং মাওয়া প্রান্তে গ্রামীণফোন ও টেলিটক স্থাপিত অস্থায়ী সাইট তথা সেল অন হুইল (কাউ)পরিদর্শন করেন।