গুঞ্জন না সত্যি?

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

প্রথম চলচ্চিত্র ‘দিওয়ানা’ থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর ধরে কোটি কোটি ভক্তকুলকে দিওয়ানা করে যাচ্ছে এই ‘কিং অব রোমান্স’। কিন্তু ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমার পর থমকে গেছেন শাহরুখ খান। এ কারণ সিনেমার ব্যবসায়িক ব্যর্থতা। তবে বলিউড কিং ভক্তদের জন্য সুখবর হচ্ছে, তিনি ফিরছেন। সঙ্গে থাকতে পারে কারিনা কাপুর।

Manual2 Ad Code

শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছে। সব ঠিক থাকলে এটি দিয়েই ফিরবেন বলিউড বাদশা। এই সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কারিনা কাপুর খানকে। সিনেমায় অভিনয় করার সম্মতিও দিয়েছেন কারিনা, তবে শর্তও জুড়ে দিয়েছেন। গুনে গুনে ৮ কোটি রুপি দিতে হবে তাকে।

কারিনা কাপুরের চাহিদা শুনে পরিচালক-প্রযোজক দু’জনই নাকি বেশ অবাক হয়েছেন। তারা কারিনার পারিশ্রমিকের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। যদি সব ঠিক থাকে তাহলে শাহরুখ-কারিনা জুটিকে দর্শক পর্দায় দেখতে পাবেন খুব শিগগিরই।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code