

ধর্ম: মানুষের মনে নেই প্রশান্তির ছোঁয়া নেই। যদিও আনন্দ-প্রমোদ ও ভোগ-বিলাসের অত্যাধুনিক উপকরণ ও ব্যবস্থাপনা রয়েছে।
সবার মধ্যে বিরাজ করে বিষণ্নতা ও অস্থিরতা। আত্মহত্যার প্রবণতাও বেড়েছে পৃথিবীতে। আল্লাহ বলেন, ‘আর যে আমার জিকির থেকে বিমুখ হয়, তার জীবনযাত্রা সংকীর্ণ ও দুঃখে ভরপুর হয়ে ওঠে। ’ (সুরা ত্বহা, আয়াত: ১২৪)
মহান রবের আনুগত্য ছেড়ে মনোবৃত্তির চাহিদা পূরণে মনোযোগী হচ্ছে অনেকে। অথচ এমন হলে আল্লাহ তাআলা তার সুখ ও
তওবা ও ভালো কাজের মাধ্যমে এই আপদ দূর হয়। কেননা জীবনের সাধ ও অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলা শুধু তাঁর প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন। এই মহানিয়ামত আল্লাহ তাআলা তাঁর রাসুলকে দিয়েছেন। তিনি ইরশাদ করেন, ‘আমি কি আপনার অন্তর প্রশান্ত করিনি?’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ১)
গুনাহের প্রথম শাস্তি হলো মানসিক অস্থিরতা। পাপী নারী-পুরুষ আল্লাহর আনুগত্য ও নিষ্কলুষতার আনন্দ, স্বাদ ও প্রশান্তির কথা অনুধাবন করলে, তারা বুঝত গুনাহের অর্জিত স্বাদের চেয়ে হারানো ঈমানের স্বাদ অনেক বেশি। তা ছাড়া গুনাহের শাস্তি দুনিয়ার পর আখিরাতেও অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা কত সুন্দর বলেছেন, ‘আল্লাহ তাআলা যাকে হেদায়াত দিতে চান, তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তার অন্তরকে তিনি সংকীর্ণ ও বক্র করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে, তেমনিভাবে আল্লাহ তাআলা যারা ঈমান আনেনি তাদের ওপর আজাব অবতীর্ণ করেন। ’ (সুরা : আনআম, আয়াত : ১২৫)