গোপালগঞ্জ করোনা পরিস্থিতি নিয়ে কনফারেন্স

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনা মোকাবেলায় বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে গোপালগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শহিদুল্লাহ খন্দকারের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। করোনা মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের বর্ননা ও লকডাউন শিথিল করায় সরকারী বিধিনিষেধ কার্যকর করতে কি কি পদক্ষেপ নেয়া হবে বা কেমন প্রস্তুতি রয়েছে সে বিষয়ে যাবতীয় বর্ননা দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় গোপালগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা অরবিন্দ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক^) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল্লাহ আল বাকী, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, এনডিসি মিন্টু বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রনি আলম নুর, সহকারী কমিশনার অমিত রায়, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ এর সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code