মধুখালীতে নারী সমাবেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মধুখালী (ফরিদপুর) :
“প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার।” প্রতিপাদ্যকে ধারন করে ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস,শিক্ষার্থী নাসরিন আক্তার সহ প্রমুখ। সমাবেশে স্বগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code