জাজিরা  বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ রাজিব,  শরীয়তপুর (জাজিরা)  :

মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে জোরদার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে শরীয়তপুর জাজিরা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার  (১৩ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জাজিরা  উপজেলা কৃষি অফিস এ আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু। এতে স্থানীয় কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২০-২১ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয় ক্ষতি পুষিয়ে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মধ্যে ৫ হাজার ৭১৫ জন কৃষকের অনুকূলে বরাদ্দকৃত সার ও শষ্যবীজ বিতরন অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে। কৃষকরাই দেশের প্রকৃত যোদ্ধা উল্লেখ করে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু বলেন। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বাংলাদেশকে কৃষি সমৃদ্ধশালী করার লক্ষে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাই দেশে যেন খাদ্য ঘাটতি না পড়ে, সে অনুযায়ী শ্রম বিনিয়োগ করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code