গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সরঞ্জামাদী হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে পারসোনাল প্রটেকটিভ ইকুইভমেন্ট (পিপিই), হ্যান্ডগ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের নিকট এসব দ্রব্যাদি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
এরপর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত তহবিল থেকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নিকট পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদী হস্তান্তর করা হয়। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code