গোলবন্যায় ভাসালো কুয়েত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: কুয়েতের সঙ্গে পাকিস্তানের লড়াই করা কঠিন হবে, আগে থেকেই বিষয়টা অনুমিত ছিল। সেটাই সত্যি হলো। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে কুয়েত ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।

Manual4 Ad Code

টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে মধ্যপ্র্যাচ্যের দেশটি। বিপরীতে টানা দুই ম্যাচ হেরে শেষ চারে উঠা অনিশ্চিত শেহজাদ আনোয়ারের দলের। টুর্নামেন্ট থেকে শূন্য হাতে পাকিস্তান বিদায় নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। শনিবার বেঙ্গালুরুর মাঠে কুয়েত আধিপত্য বিস্তার করেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে যে তারা অনেক এগিয়ে তা মাঠের পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ দিয়েছে। চার গোলের বিপরীতে পাকিস্তান মাঝে মধ্যে আক্রমণে গেলেও কোনও গোল শোধ দিতে পারেনি। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে কুয়েত এগিয়ে যায়। সতীর্থের ক্রসে হাসান আলানেজি বক্সের ভেতরে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code