গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

গোলাপগঞ্জ (সিলেট) :
গোলাপগঞ্জে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার চৌধুরী বাজারের আনন্দ কমিউনিটি সেন্টারে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কফিল উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুর গফুর বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে ঠিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নোমান উদ্দিন মুরাদ,মনিরুজ্জামান উজ্জ্বল,হেলালুজ্জামান হেলাল, মামুনুর রশীদ মামুন, মশিকুর রহমান মহি, রুহেল আহমদ চেয়ারম্যান, আতাউর রহমান উতু, মহিউস সুন্নাহ চৌ নার্জিস, গোলাম কিবরিয়া, রিপন আহমেদ মাষ্টার, আব্দুল আহাদ, আনহার উদ্দিন, যুবদল নেতা রাহাদ চাকলাদার, জাসাস নেতা আমির হোসেন, ছাএদল নেতা সুমেল, ফাহিম চৌধুরী, শাহান আহমদ, সুহেদ আহমদ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code