র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

Manual6 Ad Code

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা সবাই জানেন। সেই ঘটনাই প্রমাণ করে র‌্যাবের বিষয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি।

Manual5 Ad Code

ড. মোমেন বলেন, আমরা আশা করি ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা সুখবর নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন ড. এস জয়শঙ্কর।

Manual4 Ad Code

আগামী মে মাসের শেষের দিকে যৌথ পরামর্শক কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code