গোল উৎসবে জিতেছে আবাহনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার গোল উৎসব করেছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

Manual6 Ad Code

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য স্কোর লাইন ছিল ১-১। ৩৬ মিনিটে রাফায়েল আগুস্তোর পেনাল্টিতে এগিয়ে যায় ঐতিহ্যবাহীরা। ৪০ মিনিটে আবার এক গোল শোধ দেয় পুলিশ। গোলটি করেছেন জিল্লুর রহমান।

বিরতির পরই নিজেদের আধিপত্য দেখায় আবাহনী। ৫৪ মিনিটে দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। দশ মিনিট পর স্কোর ৩-১ করে দেন সোহেল রানা। ৭৬ মিনিটে এমেকা ওহবাহ গোল করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।

একই দিন বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় তারা মুক্তিযোদ্ধাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা ও দোরিয়েলতন।

Manual6 Ad Code

অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বসুন্ধরা ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই এগিয়ে যাচ্ছে। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code