গ্যাবনে অভ্যুত্থান: বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গত আগস্টে আফ্রিকার দেশ গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছিল সেনাবাহিনীর একটি দল। নির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত এবং অভ্যুত্থানের জেরে দেশটিতে কিছু বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

Manual2 Ad Code

এক বিবৃতিতে মঙ্গলবার ব্লিঙ্কেন জানান, ‘গ্যাবন সরকারের উপকারে আসা কিছু বিদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপের কারণে আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

আফ্রিকার চরম দরিদ্র দেশটিতে সহায়তা কমিয়ে আনা সত্ত্বেও অন্যান্য কার্যক্রম, মার্কিন নাগরিকদের স্বার্থে দূতাবাসের সেবা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

Manual5 Ad Code

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে গত ৩০ আগস্ট আলী বঙ্গোর সরকার উৎখাত করে ক্ষমতা নেয় সামরিক বাহিনী। এ ঘটনায় নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code