গ্যাস প্রাপ্তির বড় সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকুক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

সম্পাদকীয়: বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের এ সময়ে জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট নতুন গ্যাস সরবরাহের পাশাপাশি গ্যাসের আরও বড় প্রাপ্তির সম্ভাবনার খবর স্বস্তিদায়ক।

উল্লেখ্য, সম্প্রতি পেট্রোবাংলার মালিকানাধীন সিলেট গ্যাস ফিল্ডের বিয়ানীবাজারের একটি পরিত্যক্ত কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে।

গত সোমবার জাতীয় গ্রিডে সেই গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। জানা যায়, এ কূপ থেকে ১৯৯৯ সালে গ্যাস উত্তোলন শুরু হয়।

২০১৪ সালে কূপটি বন্ধ হয়ে যায়। কিছু রক্ষণাবেক্ষণের পর ২০১৭ সালে আরও সাত মাস গ্যাস উত্তোলন করা হয়।

এরপর কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ২০২০ সালে এ কূপসহ তিনটি কূপে ওয়ার্ক ওভার প্রকল্প হাতে নেওয়া হয়।

গত ১০ সেপ্টেম্বর ১ নম্বর কূপটির ওয়ার্ক ওভার কাজ শুরু হয়। অবশেষে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১ কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেছে। আশা করা হচ্ছে, এ কূপ থেকে প্রতিদিনই ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

Manual6 Ad Code

তবে এর চেয়েও বড় আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

Manual2 Ad Code

তিনি জানিয়েছেন, শুধু সিলেট গ্যাস ফিল্ডের ১৫টি কূপের চলমান কাজ সফলভাবে সম্পন্ন হলে দৈনিক গ্যাস উৎপাদন ১৬ কোটি ঘনফুট ছাড়িয়ে যাবে। আর তা সম্ভব হলে সন্দেহ নেই সেটা হবে বিশাল এক প্রাপ্তি। এর মধ্য দিয়ে দেশে গ্যাসের সংকট কেটে যাবে।

Manual7 Ad Code

কাজেই এ কাজটি সফলভাবে সম্পন্ন করার ওপর জোর দিতে হবে সংশ্লিষ্ট সবাইকে। জানা যায়, এ ১৫টি কূপের মধ্যে ৮টিই পরিত্যক্ত, বাকি ৭টি নতুন।

Manual7 Ad Code

এ অভিজ্ঞতার আলোকে অন্যান্য গ্যাসক্ষেত্রেরও পরিত্যক্ত বা পুরোনো কূপগুলোয় গ্যাসের জোর অনুসন্ধান চালানো উচিত বলে মনে করি আমরা। উল্লেখ্য, নতুন কূপ খনন করে গ্যাস উত্তোলনের তুলনায় পুরোনো কূপ থেকে গ্যাস উত্তোলনে সময় ও ব্যয় উভয়ই কম লাগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code