গ্রিস আমাদের পর্যায়ের নয়: এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, গ্রিস তার দেশের পর্যায়ের নয়। দুই দেশের সাম্প্রতিক বিরোধের মধ্যেই সোমবার এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান বলেন, সম্প্রতি তুরস্কের প্রতি হয়রানি ও অশিষ্টতার মাত্রা বাড়িয়েছে গ্রিস। কিন্তু দেশটি আঙ্কারার পর্যায়ে নেই। রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিকভাবে তারা আমাদের সমকক্ষ নয়। সময় হলে যেটা প্রয়োজন হয় তুরস্ক সেটাই করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code