গ্রীসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব(শ্রম) হলেন বিশ্বজিত কুমার পাল
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual4 Ad Code
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব (শ্রম) হিসেবে পদোন্নতি পেয়েছেনহবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল। গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করা হয়।
জানা গেছে, ২০১৯ সালের ২১ ডিসেম্বরে গোয়াইনঘাট উপজেলা থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন বিশ্বজিত কুমার পাল। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ মাস ২৪ দিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হন। করোনাকালে সর্বদা মাঠ পর্যায়ে থেকে কাজ করে জেলার একমাত্র ইউএনও হিসেবে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।