ঘন ঘন ধুলে নষ্ট হয়ে যায় যে ৬ জিনিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই স্বাস্থ্যকর অভ্যাস সন্দেহ নেই। তবে কিছু জিনিস আছে যেগুলো বারবার ধুলে বা পরিষ্কার করতে গেলে উল্টো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ভুলভাবে পরিষ্কার করার কারণেও অনেক সময় নষ্ট হয়ে যায় শখের পোশাক, আসবাব কিংবা তৈজস। জেনে নিন কোন জিনিসগুলো খুব ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন নেই মোটেও।

১। জিনস

একবার পরেই জিনস বা ডেনিম ধুয়ে ফেলার প্রয়োজন নেই। এতে বরং জিনস নষ্ট হয়ে যায় দ্রুত। ৫-৬ বার পরার পর তারপর পরিষ্কার করুন জিনস। এরমধ্যে জিনস দুর্গন্ধমুক্ত ও ফ্রেশ রাখতে একটা স্প্রে করে নিতে পারেন। এ জন্য ১/৪ কাপ রাবিং অ্যালকোহল, ১/৪ কাপ পানি ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন স্প্রে বোতলে।

২। আয়না

Manual7 Ad Code

প্রতিদিন গ্লাস ক্লিনার স্প্রে করে আয়না পরিষ্কার করার প্রয়োজন নেই। এতে আয়না নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সপ্তাহে একদিন পরিষ্কার করুন আয়না।

৩। তোয়ালে

Manual6 Ad Code

প্রতিবার ব্যবহারের পরই তোয়ালে ধুয়ে ফেলার প্রয়োজন নেই। সপ্তাহে একদিন ভিজিয়ে রেখে পরিষ্কার করুন তোয়ালে। অন্যান্য দিন ব্যবহারের পর ভালো করে শুকিয়ে তারপর ভাঁজ করে রাখুন।

৪। চুলা

রান্না করার পর চুলা প্রতিদিন ধুয়ে ফেলার প্রয়োজন নেই। কারণ, উচ্চতাপে এমনিতেই জীবাণু বাঁচতে পারে না চুলায়। তাছাড়া খাবার সরাসরি চুলার সংস্পর্শে আসে না। ফলে চুলার বিভিন্ন পার্টস খুলে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ঘন ঘন পরিষ্কার না করাই ভালো। মাসে একদিন এভাবে পরিষ্কার করুন চুলা। অন্যান্য দিন রান্না শেষে মুছে নিন।

Manual1 Ad Code

সপ্তাহে একদিন ভিজিয়ে রেখে পরিষ্কার করুন তোয়ালে

৫। উলের পোশাক বা অনুষঙ্গ

Manual6 Ad Code

উলের সোয়েটার বা টুপি বেশ কয়েকবার ব্যবহার করে তারপর পরিষ্কার করুন। ঘন ঘন ধুলে উলের আকার নষ্ট হয়ে যায়।

৬। কাস্ট আয়রনের তৈজস

ডিশ ওয়াশিং ডিটারজেন্ট ব্যবহার করে ঘন ঘন পরিষ্কার করবেন না কাস্ট আয়রনের তৈজস। এ ধরনের কড়াই বা প্যান থেকে পোড়ার দাগ তুলতে মোটা দানার লবণ ব্যবহার করুন। লবণ ঘষে পরিষ্কার করে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর উঠিয়ে রাখুন। রান্না শেষে সম্ভব হলে শুধু মুছে রাখুন কাস্ট আয়রনের তৈজস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code