ঘাটাইলে আদিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নে ৪৫০জন আদিবাসীকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনার কারণে কর্মহীন ৪শ’ ৫০জন আদিবাসী পরিবারকে ১ কেজি চাউল, এক কেজি আরু ও এক কেজি করলা প্রদান করেন উপজেলা প্রশাসন। আজ ৪মে.২০২০) সোমবার সকালে উপজেলার সাগরদীঘি মাঠে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা , উপজেরা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার আধিবাসী টাইব্রাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমুখ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলার সাগরদিঘী, সংগ্রামপুর, লক্ষিন্দরসহ বিভিন্ন ইউনিয়ন ও ঘাটাইল পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন এক হাজার ২ শত ৭০টি আদিবাসী পরিবারকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হবে।। এ দিকে সাবেক এমপি আমানুর রহমান খান রানা ব্যক্তিগত উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code