মধুখালীতে কর্তব্যরত সংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর)
ফরিদপুরের মধুখালীতে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ এ সংবাদ সংগ্রহ কালে মালিকের নির্দেশে সংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা ক্যামেরা ভাংচুর এবং শারীরিক লাঞ্চিত ও আহত করেছে।
উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে অবস্থিত দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ মালিক কর্তৃপক্ষ বিনা নোটিশে মিলটি বন্ধ ঘোষনা এবং পাঠ ব্যবসায়ীদের পাওনার দাবীতে জুট মিল এলাকায় অসন্তোষের খবর শুনে সংবাদ সংগ্রহে চ্যানেল এস টেলিশিভনের মোঃ মফিজুর রহমান মুবিন,জয়যাত্রা টেলিশিভনের মেহেদী হাসান পলাশ ও দৈনিক ঢাকা প্রতিদিনের সালেহীন সোয়াদ সাম্মী মধুখালী প্রতিনিধিগণ শুক্রবার বিকেলে সংবাদ সংগ্রহে গেলে জুটমিলের প্রধান ফটোকে কর্তব্যরত পাহারাদার অসৌজন্যমূল আচরন করেন। মিল কর্তৃপক্ষের লালিত সন্ত্রাসী বাহিনী সংবাদিকদের মিল অভ্যান্তরিন একটি কক্ষে আবদ্ধ করে শারীরিক লাঞ্চিত ও আহত করে এবং ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েযায়। সন্ত্রসীরাগন ছবদাল কবির(৩২),শামীম আহমেদ(৩০),রফিকুল ইসলাম(৪৫),সুজাউল আলম(৩৫) মোঃ কামাল (৩০) নিয়াজউদ্দিন (৫৫),আব্দুর রহমান রবিউল(৩২)সহ আরো ১০/১২জন সন্ত্রসী কর্মকান্ডে অংশ নেয়।
এ বিষয়ে মধুখালী থানায় শুক্রবার রাতেই সাংবাদিক মেহেদী হাসন পলাশ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code