ঘাটাইলে ১২৭০ আদিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনার কারণে কর্মহীন এক হাজার ২ শ’ ৭০টি আদিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ(৩০.০৪.২০২০) বৃহস্প্রতিবার সকালে উপজেলার শহর গোপিনপুর মাদরাসা মাঠে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলার ধলাপাড়া, সাগরদিঘী, দেওপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ইউনিয়ন ও ঘাটাইল পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন এক হাজার ২ শত ৭০টি আদিবাসী পরিবারকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। উপস্থিত আদিবাসীরা সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু ভূইয়া, লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একাব্বর হোসেন, আধিবাসী টাইব্রাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code