ঘুরে আসুন মিনি সুইজারল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন সবার মনেই আছে। তবে সবার তো আর সাধ্য নেই সেখানে ঘুরতে যাওয়ার। আপাতত যাদের সুইজারল্যান্ড যাওয়া পরিকল্পনা বা সাধ্য নেই, তাই চাইলে ঘুরে আসতে পারেন হিমাচলে।

Manual4 Ad Code

সেখানকার কয়েকটি স্থান হুবহু মিলে যায় সুইজারল্যান্ডের সঙ্গে। এ কারণে হিমাচলের কয়েকটি স্থানকে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরচিত। তাই ভারত গিয়েই এবারের শীতে না হয় ঘুরে আসুন মিনি সুইজারল্যান্ডে।
তুষারময় উপত্যকায় ঘেরা হিমাচল প্রদেশ। এর সৌন্দর্য কারো সঙ্গে তুলনা করা যায় না। হিমাচলের তুষারপাত শুধু ভারতীয়দেরকেই নয়, বরং সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে পর্যটকের সংখ্যা সেখানে বেড়ে যায়। এর কারণ হলো তুষারপাত।

Manual3 Ad Code

শীতকালে হিমাচলের দৃশ্য অনেকটা আপনার স্বপ্নের সঙ্গে মিলে যাবে। সেখানে দেখবেন, বরফের চাদরে ঢাকা পাহাড় ও উপত্যকার সারি। এই দৃশ্যের মায়ায় পড়েই পর্যটকরা প্রতিবছর সেখানে ভিড় করেন।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা একটি অত্যন্ত সুন্দর জায়গা। যেখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন। এই শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার উচ্চতায় অবস্থিত।

Manual1 Ad Code

সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, ঐতিহাসিক স্থাপনাগুলোও আপনাকে মুগ্ধ করবে। বাস, ট্রেন বা ফ্লাইটে দিল্লি থেকে শিমলা পৌঁছাতে পারবেন।

ধর্মশালার উপরের অংশটি ম্যাক্লিওডগঞ্জ নামে পরিচিত। এটি একটি সুন্দর হিল স্টেশন। শুধু তাই নয়, ধর্মশালার কাছে কাংড়াও ঘুরে আসা যায়। সেখানকার সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে।

Manual1 Ad Code

হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর জায়গা মানালি। সেখানকার তুষারপাতের পাশাপাশি সবুজ মাঠ, পাহাড়ি নদী ও ফুলের বাগানও প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। মানালিতে গেলে সেখানকার সুন্দর সুন্দর মন্দিরও ঘুরে দেখতে পারবেন।
কসৌলিও প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ একটি ছোট শহর। যেখানে প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে যান। শীতকালে সেখানকার দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। কাসৌলিওর প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল পরিবেশ আপনাকে থাকতে বাধ্য করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code