ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কাকে সহায়তায় জরুরি তহবিল চায় জাতিসংঘ

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : শক্তিশালী ঘূর্ণিঝড় দিতওয়া পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কাকে সহায়তা দিতে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত মাসের শেষ দিকে আঘাত হানা ভয়াবহ এ ঝড়ে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ-বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Manual1 Ad Code

ঘূর্ণিঝড় ঘরবাড়ি, সড়ক, সেতু, শিল্প ও কৃষিতে ব্যাপক ক্ষতি করেছে। এখনো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ দূত মার্ক-আন্দ্রে ফ্রাঞ্চ ৩৫.৩ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ লাখ ৫৮ হাজার মানুষের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে এ অর্থ প্রয়োজন।

Manual3 Ad Code

এই তহবিল ক্ষতিগ্রস্ত অবকাঠামো বা ব্যক্তিগত সম্পত্তি পুনর্গঠনের জন্য নয়, বরং তাৎক্ষণিক মৌলিক চাহিদা পূরণেই ব্যয় হবে। ফ্রাঞ্চ জানান, ইতোমধ্যে ৯.৫ মিলিয়ন ডলার নিশ্চিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

Manual6 Ad Code

জাতিসংঘ সদস্য রাষ্ট্র ও অন্যান্য দাতাদের বাকি ২৫.৮ মিলিয়ন ডলার সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রাকৃতিক এ দুর্যোগকে তার দেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। ঘূর্ণিঝড়টি এমন সময়ে আঘাত হানে, যখন দেশটি তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code