ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে হাতিয়ার ২৬ গ্রাম প্লাবিত 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি –
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানিতে ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রেজাউল করিম।
তিনি আরও জানান, আজ বিকেলে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ১২টি গ্রাম , নলেরচর ইউনিয়নের ৫টি গ্রাম, সুখচর ইউনিয়নের ৩টি গ্রাম, চরঈশ^র ইউনিয়নের  ৩টি গ্রাম, ক্যারিংচর ইউনিয়নের ৩টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রাম গুলো মধ্যে রয়েছে, নিঝুম দ্বীপ ইউনিয়নের , মদিনা গ্রাম, মুন্সি গ্রাম, বান্দাখালী, আর্দশ গ্রাম, চানন্দ্রী ইউনিয়নের নলের চর প্রশাসনিক এলাকার, আর্দশ গ্রাম, চৌধুরী গ্রাম, আলীনগর, ফরিদপুর গ্রাম,মোল্লা গ্রাম, সুখচর ইউনিয়নের, টেলি পাড়া, মৌলভি গ্রাম, তাহার পাড়া গ্রাম, মাসুদ চেয়ারম্যান গ্রাম, ডালচর গ্রাম অন্যতম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুখচর
ইউনিয়নের ২ কিলোমিটার বেড়িবাঁধ, নলচিরা ইউনিয়নের ৩ কিলোমিটার বেড়িবাঁধ, চরঈশ্বর
ইউনিয়নের ৩ কিলোমিটার, নলেরচর  ইউনিয়নের ৩ কিলোমিটার ও ক্যারিংচর ইউনিয়নের ২ কিলোমিটার বেড়িবাঁধ ছিঁড়ে থাকার কারণে জোয়ারের পানিতে গ্রাম গুলোতে সহজে প্লাবিত হচ্ছে। বেড়িবাঁধ গুলো নষ্ট থাকার কারণে, জোয়ারের পানিতে গ্রাম গুলো প্লাবিত হয়ে বেশ কিছু কাঁচা ঘর ও কয়েকটি স্লাইক্লোন শেল্টারের নিচতলা পানিতে ডুবে গেছে। গ্রাম প্লাবিত হয়ে পরবর্তীতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code