হোমনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করছেন হ্যান্ড স্যানিটাইজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হোমনা (কুমিল্লা):
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া হোমনা উপজেলার ১১ জন শিক্ষার্থী মিলে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার (জীবানুনাশক) তৈরি করছেন। হোমনা পৌরসভার মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের অর্থায়নে তারা দুই শতাধিক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ইত্যেমধ্যে দরিদ্র লোকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন।
হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকারী দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. শাকিল বলেন, বর্তমানে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সংকট চলছে। যাদের টাকা আছে তারা সংকটের মধ্যেও ফার্মেসীগুলো থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছেন। আর গরীব মানুষগুলো কিনতে পারছে না। তাই অর্থ বিত্তহীন মানুষদের কথা চিন্তা করে আমরা ১১ বন্ধু মিলে গত সোমবার পৌর মেয়রের সাথে যোগাযোগ করলে তিনি অর্থের ব্যবস্থা করেন। পরে আমরা এ অর্থ দিয়ে ল্যাবরেটরীতে পরীক্ষা নিরীক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করছি। এতে আইসোপ্রোপাইল অ্যালকোহল, হাইড্রোজেন পার অক্সাইড, গ্লিসারিন, লেমন অয়েল ও পানি ব্যবহার করা হয়েছে যা স্বাস্থ্য সম্মত ও পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন । কিন্ত প্রয়োজনীয় কাঁচা মালের অভাবে ব্যাপক হারে তৈরী করতে পারছি না । কোনো ধনাঢ্য ব্যক্তি আর্থিক সাহায্যে এগিয়ে আসলে এই দুঃসময়ে আমরা জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত আছি। শিক্ষার্থীরা হলো- মো.শাকিল (ফার্মেসী ঢা.বি) মো. সজিব (ঢাকাকলেজ), মো. শরিফুল ইসলাম (রসায়ন ঢা.বি), মো. হাবিব (ঢা.বি), মো. শরিফ (বুয়েট), মো. তরিকুল ইসলাম (আহসান উল্লাহ. বিশ্ববিদ্যালয়), মো. শফিকুল ইসলাম সুমন (আদদ্বীন মেডিকেল কলেজ),কাজী সুমন (জ.বি ), মো. রবিউল আউয়াল (কবি নজরু কলেজ), মো. সোহেল (বিজিএমএ) ও মো. ইমতিয়াজ (তিতুমীর কলেজ) ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুছ ছালাম সিকদার জানান, করোনা ভাইরাসের কারণে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক মার্কেটে কম । আমি দেখেছি শিক্ষার্থীরা স্থানীয়ভাবে যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন তার মান ভাল। এতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা যে কোন ভাইরাসকে প্রতিহত করতে পারবে। এটি ব্যবহার করা যেতে পারে।
পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, চাহিদানুযায়ী বাজারে হ্যান্ড স্যানিটাইজার না থাকায় নিজস্ব অর্থায়নে স্থানীয় ভাবে শিক্ষার্থীদের তৈরী করা কিছু স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ডাক্তার বলেছেন এটির মান খারাপ নয়,ভাল কাজ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code