ঘূর্ণিঝড় ফণী : সুনামগঞ্জ জেলা প্রশাসনের জরুরি বার্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতে বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কৃষকদের ধান ঘরে তোলার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

Manual3 Ad Code

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসি অফিস সুনামগঞ্জ পেজ থেকে এ উপলক্ষে এক জরুরি বার্তা প্রদান করা হয়।

Manual2 Ad Code

জরুরি বার্তায় বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পানির প্রভাবে জেলার নদ-নদী ও হাওরসহ নিম্নাঞ্চলের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিম্নচাপের ফলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশংকা রয়েছে। এমতাবস্থায় সকল কৃষক ভাইদের জরুরি ভিত্তিতে তাদের জমিতে থাকা পাকা ধান কাটার অনুরোধ করা যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক (দায়িত্বরত) মো. সফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে সিলেট তথা সুনামগঞ্জ জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আমরা কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৭ সালে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সকল বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন সুনামগঞ্জের হাজারো কৃষক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code