চমক রেখেই উইন্ডিজদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
কিছুটা দেরিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে। যেখানে রভম্যান পাওয়েলকে অধিনায়ক ও আলজারি জোসেফকে করা হয়েছে সহ-অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ইতিহাসগড়া জয় এনে দেওয়া শামার জোসেফকে রেখেছে ড্যারেন সামির দলটি। তবে ক্যারিবীয়দের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সের।

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। দ্বিতীয় দিন (২ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে গায়ানায় প্রথম ম্যাচ খেলবে দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। মেগা আসরটিতে ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।

Manual4 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড

Manual2 Ad Code

রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code