চরাঞ্চলে মহিষ পালন লাভজনক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ফিচার: কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা, ধরলাসহ ১৬টি নদ-নদী অববাহিকার চরাঞ্চলগুলোতে লাভজনক হয়ে উঠেছে মহিষ পালন। তবে ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চলগুলোতেই মহিষ পালন বেশি দেখা যায়।

চরাঞ্চলের বিস্তীর্ণ চারণভূমিতে জন্মানো সবুজ লতাপাতা আর সবুজ ঘাস সহজেই খাদ্য হিসেবে পাওয়ায় অল্প পুঁজিতে মহিষ পালন করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে এখানকার চাষি ও খামারিরা।

 ব্রহ্মপুত্র অববাহিকার রৌমারী, রাজিবপুর, উলিপুর, চিলমারী উপজেলার চরাঞ্চলগুলোতে খোলা আকাশের নিচে চড়াতে দেখা যায় মহিষের পাল। চারণভূমিতে জন্মানো সবুজ ঘাস খেয়ে চড়ে বেড়ানো এবং নদের পানিতে নেমে সাঁতার কাটা মহিষগুলোর স্বাস্থ্যও চমৎকার। চরে জন্মানো ঘাস-পাতা এদের মূল খাদ্য হওয়ায় খরচও কম হয় চাষিদের। মহিষ পালনে তেমন যত্ন না নিলেও প্রাকৃতিকভাবেই এরা বেড়ে ওঠে। চরের মহিষের দুধের চাহিদা অনেকটা বেশি থাকায় লাভবান হচ্ছে পালনকারীরা। অনেকে বাড়িতে নিজেরাই দুধ থেকে দই, মিষ্টি, ঘিসহ মুখরোচক খাবার তৈরি করে হাটে নিয়ে বিক্রি করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। চরাঞ্চলে মহিষ পালন

Manual8 Ad Code

চরাঞ্চলে মহিষ পালন

Manual8 Ad Code

রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের অভ্যন্তরের খেরুয়ার চরের মহিষের রাখাল আয়নাল মিয়া বলেন, চরের প্রায় প্রত্যেক কৃষকের তিন থেকে চারটা মহিষ রয়েছে। মহিষ পালনে তেমন যত্ন নেওয়ার প্রয়োজন না থাকায় প্রাকৃতিকভাবেই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এরা বেড়ে ওঠে। তার ওপর চরেই প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস-পাতা এদের খাদ্য চাহিদা পূরণ করে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code