চলচ্চিত্রের অসহায় মানুষদের না খেয়ে থাকতে হবে না:ডিপজল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগের এই সময় অনেক তারকা এগিয়ে এসেছেন অস্বচ্ছল মানুষদের সহযোগিতা করতে। এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ালেন।

Manual8 Ad Code

ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। যতদিন প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন।’

Manual2 Ad Code

এরইমধ্যে তিনি চলচ্চিত্রের অসহায় মানুষদের সহায়তা শুরু করেছেন এবং তা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে ডিপজল বলেন, ‘এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে জাহির করা হয়। লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি আমার সাধ্যমতো আমার চলচ্চিত্রের মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বেঁচে থাকবো তাদের পাশে থাকবো। আর এটা বলারও বিষয় নয়।

Manual4 Ad Code

মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা মানসিকতার বিষয়। আর মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এ সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা তার মানসিকতার ব্যাপার। আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code