চলচ্চিত্র সেন্সরশিপ নিয়ে যা বলছেন সিনেমাওয়ালারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০১৯ সালে সেন্সর বোর্ডের সনদ পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। বিষয়টি নিয়ে সে সময় তুমুল লেখালেখি হলেও কোনও এক অজানা কারণে থমকে যায় এর ছাড়পত্র। তবে ‘শনিবার বিকেল’ প্রসঙ্গটি চলতি সপ্তাহজুড়েই চর্চায় আছে। বিশেষ করে ফেসবুকে চলছে ‘হোক প্রতিবাদ’ স্লোগান। ঘটনার শুরু চলতি সপ্তাহের প্রথমদিকে। ‘শনিবার বিকেল’ নিয়ে মুখ খোলেন এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেন ছবিটির হালহকিকত। এরপরই সরব হয়েছে দেশের মিডিয়া অঙ্গনের মানুষরা। ছবিটির মুক্তির জন্য ফেসবুককেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তারা। সামাজিক যোগাযোগের এ হ্যান্ডেলে চলছে এর প্রতিবাদ। বেশিরভাগ নির্মাতা-কুশলী-দর্শকের দাবি, পৃথিবীর কোথাও সেন্সরে ছবি আটকে দেওয়ার মতো তেমন নজির এখন আর পাওয়া যায় না। স্বাধীন দেশে সেন্সরশিপ আরোপ করা শিল্পচর্চার সুস্পষ্ট লঙ্ঘন বলেও মনে করছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code