চলতি সপ্তাহে লন্ডন আসতে পারেন খালেদা জিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে লন্ডনে আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ছাড়তে পারেন তিনি।

Manual4 Ad Code

একটি সূত্র জানায়, তাকে বহনকারী বিমানটি সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে লন্ডনে পৌঁছাতে পারে। তার ভিসা, ফ্লাইটসহ সবকিছু সম্পন্ন হলেও বেশ কিছু দিন আগে বিদেশে তার চিকিৎসা বিভিন্ন কারণে বিলম্বিত হচ্ছে বলে আলোচনা রয়েছে।

মেডিক্যাল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৫ জন তার সঙ্গে থাকবেন। বিএনপি নেত্রীকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে এবং তারপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে।

Manual1 Ad Code

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ইস্ট বাল্টিমোরের বিশ্বখ্যাত জনস হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার ইউকে এবং ইউএস এর ভিসা ইতোমধ্যেই পাওয়া গেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code