সর্বকালের রেকর্ড ছাড়ালো যুক্তরাজ্যের তাপমাত্রা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তীব্র তাপদাহে পশ্চিম ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই তীব্র গরম অনুভূত হচ্ছে। সোমবার সবচেয়ে গরম রাত পার করেছে যুক্তরাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের কাছে চার্লউডে সাময়িকভাবে তাপমাত্রা রেকর্ড ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি নিশ্চিত হলে এটাই হবে যুক্তরাজ্যে এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। ব্রিটিশ আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে’। এছাড়া প্রথমবারের মতো যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিন ধরে চলা তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সামনের বছরগুলোতে আরও ঘন ঘন তাপদাহ হতে পারে বলেও সতর্ক করছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code