চাইলেই আমরা পারমাণবিক বোমা বানাতে পারি: ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে। তবে এমন কোনও ইচ্ছা তেহরানের নেই। সোমবার এমন দাবি করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। গত জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজির করা মন্তব্য পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ এসলামি। কামাল খাররাজি বলেছিলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তবে এই ধরনের কোনও কর্মসূচি সরকারের এজেন্ডায় নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code