চাইল্ড হেল্পলাইনে ৫ বছরে প্রায় ৬ লাখ কল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

চালুর পর থেকে চাইল্ড হেল্পলাইনে নম্বর ১০৯৮-এ গত সাড়ে পাঁচ বছরে ৫ লাখ ৮৬ হাজার ৩০৭টি কল এসেছে। রোববার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের সহায়তায় স্থাপিত বিনামূল্যের এ হেল্পলাইনের মাধ্যমে এ সময়ে তথ্য পেয়ে ২ হাজার ৬৯৪টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

Manual2 Ad Code

 

 

 

সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় ইউনিসেফের সহায়তায় এই চাইল্ড হেল্পলাইন চলছে। ২০২৪ সালে সিএসপিবি প্রকল্প শেষ হবে। ২০২৪ সালের পরেও এই প্রকল্পে অর্থায়নের জন্য অনুরোধ জানিয়ে ইউনিসেফকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠক সূত্র জানায়, দেশের যেকোনো স্থানে শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে নিজে বা অন্য যেকোনো ব্যক্তি বিনামূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মোট ৫ লাখ ৮৬ হাজার ৩০৭ ফোন কল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৭২টি শিশু নির্যাতন সম্পর্কিত, ৫ হাজার ৩৪৭টি পারিবারিক সমস্যা সম্পর্কিত, ৯ হাজার ২১৩ গৃহহীন ও হারিয়ে যাওয়া শিশু, আইনি সহায়তা চেয়ে কল এসেছে ১৯ হাজার ১৩৮টি, স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে ৪৭ হাজার ৪৫৩ শিশুকে।

এছাড়াও বিদ্যালয়ে পড়াশুনার বিষয়ে স্কুল শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে ১৮ হাজার ২১৭ জন শিশুকে। মাদক ও অন্যান্য নেশার ব্যবহার ও ক্ষতি সম্পর্কে পরামর্শ ও নিরাময় সেন্টারে রেফার করা হয়েছে ৪৬৮ শিশুকে আর কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে ১২ হাজার ৬৩৪ শিশুকে।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই প্রকল্পটি শিশু সুরক্ষা, শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টোল ফ্রি নম্বরটিতে অনেক কল আসে। বাল্যবিবাহ বন্ধে এটিকে আরও ভালভাবে কাজে লাগানো যায়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

তারা মনে করেন, এই প্রকল্পটি চালিয়ে নেওয়া উচিত। যদি ইউনিসেফ অর্থায়ন না করে তাহলে সরকারি অর্থায়নে এটি চালু রাখা প্রয়োজন।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আ কা ম সরওয়ার জাহান, আরমা দত্ত, শবনম জাহান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code